দাউ দাউ করে জ্বলে উঠল আস্ত ট্রেনের কামরা! ভয় ধরানো পরিস্থিতি, বাংলার বুকে এমন ঘটনায় শুরু তদন্ত

স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে একটি ট্রেন, আর সেই ট্রেনের কামরায় আচমকা ধরে গেল আগুন। যে আগুন মুহূর্তের মধ্যে এমনভাবে ছড়িয়ে পড়ে যে পরিস্থিতি পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দাউ দাউ করে জ্বলে ওঠা, ওই ট্রেনের কামরা পরবর্তীতে সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর নেই, হতাহতের খবর না থাকলেও আগুন লাগার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমতো আতঙ্কিত অনেকেই।

ট্রেনের কামরাই এইভাবে আগুন ধরে যাওয়ার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়া রেল স্টেশনে। সেখানে দু’নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনটি। আর সেই ট্রেনেই ভোর ৪:৪৫ নাগাদ এমন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পরবর্তীতে এই ঘটনার তদন্ত শুরু করে রেল।

ঘটনার খবর পেয়ে হাওড়া ডিভিশনের এডিআরএম উদয় কেশরীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম আসে কাটোয়ায়। তারা প্লাটফর্মে এসে পুরো ঘটনার বিষয়টি খতিয়ে দেখেন। প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনে শর্ট সার্কিট থেকে আগুন লেগে যাওয়ার বিষয়টিকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে কারণ খুঁজতে প্ল্যাটফর্মের সিসিটিভি ফুটেজের দিকেও নজর রাখা হচ্ছে।

আরও পড়ুনঃ লোক নেই মঞ্চে, দর্শকাসনও ফাঁকা! এ কেমন বক্রেশ্বরের শিবরাত্রি মেলার উদ্বোধন

এদিন অগ্নিকাণ্ডের ঘটনার পর তড়িঘড়ি ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছই এবং তাদের তরফ থেকে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।