শনিবার সকালবেলায় পাণ্ডবেশ্বরের অজয় সিং নামে এক যুবকের মৃত্যু দেহ মৃত্যুর কয়েক মিনিটের মধ্যেই উধাও হয়ে যায়। যে ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। ঘটনার পর হাসপাতালে কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করে এবং শনিবার রাতেই সেই মৃতদেহ উদ্ধার করে পুনরায় হাসপাতালে আনা হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে যা সামনে এসেছে তা হল, মৃত যুবকের দাদা পোস্টমর্টেম এর ভয়েই ভাইয়ের মৃতদেহ নিয়ে পালিয়ে গিয়েছিলেন। তারপর সৎকারের ব্যবস্থা করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযোগ পেয়ে সৎকারের আগেই অবশ্য মৃতদেহ পুনরায় হাসপাতালে ফিরিয়ে আনে।
আরও পড়ুনঃ অনুব্রত মণ্ডলের হাত দিয়ে সিউড়ির ক্লক টাওয়ারের উদ্বোধন! তবুও প্রশ্ন উঠছে সিউড়ির উন্নয়ন নিয়ে
মৃত ওই যুবকের দাদা জানিয়েছেন, তাদের অনেক কিছুই জানা ছিল না। এছাড়াও পোস্টমর্টেম করতে হবে এমনটা জানানো হয়। তখন তারা বিষয়টি নিয়ে হতভম্ব হয়ে পড়েন এবং দেহ নিয়ে চলে যান।
