‘রাজ্য পুলিশ অত্যন্ত দক্ষ, তাদের দৌলতে নিরাপত্তার সঙ্গে বসবাস’! দুবরাজপুরের গৃহবধূর সঙ্গে নৃশংস ঘটনায় পুলিশের সাফল্যে প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল

গত সপ্তাহের বুধবার বীরভূমের দুবরাজপুরের বুকে দুবরাজপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চায়না মন্ডল গড়ায় নামে ৪৫ বছর বয়সী এক গৃহবধূর সঙ্গে নৃশংস ঘটনা ঘটে। যে ঘটনায় ওই গৃহবধূর মৃত্যুর পর পুলিশ ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত করে অভিযুক্তের নাম প্রকাশ করা হবে বলে জানানো হয়েছিল। আর এরপরই ব্যাপক তৎপরতা শুরু হয় পুলিশের। পুলিশ কুকুর থেকে শুরু করে ফরেনসিক দল সহ অন্যান্য তদন্তকারী সংস্থা এনে শনিবারের মধ্যে দোষীকে শনাক্ত করতে সক্ষম হয়। আর এই ঘটনায় এবার তৃণমূলের তরফে বীরভূম জেলা পুলিশ সহ রাজ্য পুলিশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তাদের ভুয়সী প্রশংসা করা হয়।

দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য জানিয়েছেন, বিজেপি বারবার দাবি করছিল এই ঘটনায় রাজ্য পুলিশ তদন্ত করে কোন কিছু কুলকিনারা খুঁজে পাবেনা। তারা সিবিআই তদন্তের দাবি তুলেছিল। কিন্তু দেখা গিয়েছে সিবিআই যে সকল তদন্ত নেমেছে সেসবেরই কোন সমাধান হয়নি। অথচ রাজ্য পুলিশি এই ঘটনায় সফলতার সঙ্গে তিন চার দিনের মধ্যেই দোষীকে সনাক্ত করতে সক্ষম হলো।

আরও পড়ুনঃ ‘উড়িয়ে দেওয়া হবে সিউড়ি আদালত’! ইমেইল ঘিরে হুলুস্থুল, নামলো বিশাল বাহিনী, শেষমেষ যা হল

দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বরূপ আচার্য রাজ্য পুলিশের ভুয়সী প্রশংসা করার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে আর কি কি ক্ষোভ উগড়ে দিয়েছেন চলুন শুনে নেওয়া যাক।