দোল এবং হোলি উপলক্ষে প্রত্যেক বছর বোলপুর শান্তিনিকেতনে পলুপোকার মতো ভিড় হয় পর্যটকদের। যে সকল পর্যটকদের আগমন হয় তাদের দেখা যায় খোয়াই এর সোনাঝুড়ি হাট সংলগ্ন এলাকায় জমিয়ে আবির খেলতে। কিন্তু আনন্দ আহ্লাদের মাঝে রঙের কারনে ক্ষতি হয় গাছপালা পরিবেশের। আর এই কথা মাথায় রেখেই এবার সোনাঝুরি হাট কর্তৃপক্ষ এই বছর হোলি ও দোলের দিন সোনাঝুরি হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। তাদের স্পষ্ট দাবি পরিবেশের স্বার্থেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।
সোনাচুরি হার্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ ও ৪ মার্চ দুদিন সোনাঝুরি হাট সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। যে দুদিন প্রচুর মানুষের সমাগম হতে দেখা গিয়েছে বিগত বছরে এবং প্রচুর বেচাকেনা হয়েছে। কিন্তু এসবকে তারা বিসর্জন দিয়েই হাত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মহম্মদ আব্দুল ফজল।
তাদের এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারা ইতিমধ্যেই বোলপুরের বনদপ্তর এর অফিস এবং বীরভূম জেলা শাসককে আবেদন জানিয়েছেন বলে দাবি করেছেন সোনাঝুরি হাটের আরেক ব্যবসায়ী কাউসার শেখ।
আরও পড়ুনঃ ‘উড়িয়ে দেওয়া হবে সিউড়ি আদালত’! ইমেইল ঘিরে হুলুস্থুল, নামলো বিশাল বাহিনী, শেষমেষ যা হল
সোনাঝুরি হাটে লাগামছাড়া আবির খেলার পরিপ্রেক্ষিতে পরিবেশের যে বিরাট ক্ষতি হচ্ছে তা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে পরিবেশ কর্মী সুভাষ দত্তকে। আর এই সকল উদ্বেগের পরিপ্রেক্ষিতেই সোনাঝুড়ি হাট কর্তৃপক্ষ তড়িঘড়ি বৈঠক করে এমন সিদ্ধান্ত নেন।
