দুবরাজপুর ব্লকের অন্তর্গত লোবা গ্রাম পঞ্চায়েতের বাবুপুর গ্রামে মঙ্গলবার তৃণমূলের একটি কর্মসূচিতে বীরভূম জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ বিজেপিকে তীব্র কটাক্ষ করেন। বিজেপির গীতা বিলি কর্মসূচিকেও কটাক্ষ করেন তিনি।
এর পাশাপাশি তিনি এলাকার বিধায়ক অনুপ কুমার সাহাকে নিয়েও একাধিক প্রশ্ন করতে ছাড়েননি। তার দাবি, ২০২১ সালে এলাকায় বিজেপি বিধায়ক নির্বাচিত করে সকলে ভুল করেছেন। এলাকার উন্নয়নের জন্য পঞ্চাশ লক্ষ টাকা খরচই করতে পারেননি তিনি।
আরও পড়ুনঃ মাল খেয়ে টাল! স্কুলের প্রধান শিক্ষকের হাল দেখলে চমকে যাবেন আপনিও, বীরভূমে লজ্জাজনক ঘটনা
এর পাল্টা দিতে গিয়ে বিধায়ক অনুপ কুমার সাহা অনুব্রতর ভাষায় লজ্জা লাগা দরকার বলেই উত্তর দিয়েছেন। পাশাপাশি যিনি উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থাৎ মুনমুন ঘোষের কাজ নিয়েও একাধিক প্রশ্ন তুলেছেন।
