দু’ঘণ্টার মধ্যে…! শান্তিনিকেতনের পোস্ট অফিসে ব্যাপক আতঙ্ক, কাজবাজ ছেড়ে ঝাঁপ নামালেন কর্মীরা

দু’ঘণ্টা সময়! দুপুর ১২টা থেকে দুপুর দুটোর মধ্যে বিস্ফোরণ ঘটানো হবে। যে বিস্ফোরণ সাধারণ কোনো বিস্ফোরণ নয়, বড় ধরনের বিস্ফোরক ব্যবহার করে উড়িয়ে দেওয়া হবে পোস্ট অফিস। এমনই হুমকি মূলক ইমেইল আসে শান্তিনিকেতন পোস্ট অফিসে, স্বাভাবিকভাবেই এমন ইমেইল আতঙ্ক ছড়ায় পোস্ট অফিসের কর্মীদের মধ্যে। আর এরপরই তারা ওই নির্ধারিত সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পোস্ট অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেই। রীতিমতো ঝাঁপ লাগিয়ে তারা নিজেদের সুরক্ষিত করতে বাইরে বেরিয়ে পড়েন।

এমন ঘটনা নতুন নয়, গতকাল বুধবারও সিউড়ি আদালতে এমন হুমকি এসেছিল। তবে পুলিশের তরফ থেকে চিরুনি তল্লাশি করা হলেও কিছুই পাইনি। ঠিক একই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার। আপাতত নির্ধারিত সময়ের মধ্যে কোন কিছু ঘটেনি। আর এর পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে, কেবলমাত্র আতঙ্ক ছড়ানোর জন্যই কেউবা কারা এমন মেইল করেছে।

এই প্রসঙ্গে জানা যাচ্ছে, এমন হুমকি-মেল কেবলমাত্র শান্তিনিকেতন পোস্ট অফিসে এসেছে তা নয়। যে সকল পোস্ট অফিসে পাসপোর্ট ভেরিফিকেশন বা পাসপোর্ট তৈরি করার কাজ হয় সেই সকল ডাকঘরে এই ধরনের হুমকি মেল পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ প্যাচপ্যাঁচে গরমে কষ্ট করে ভ্রমণের দিন শেষ, ময়ূরাক্ষী এক্সপ্রেসে এবার যুক্ত হল এসি থ্রি টিআর, ভাড়া কত পড়ছে জানুন

এই ধরনের হুমকি মেল কারা পাঠাচ্ছে? সেই প্রশ্নের উত্তর এখনো অধরা। তবে ঘটনার তদন্ত করছে পুলিশ প্রশাসন। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ধরনের ঘটনায় কারা জড়িত তারা খুঁজে বের করবে পুলিশ প্রশাসন।