মনোনয়ন পর্বে ব্যাপক উত্তেজনা সিউড়িতে, তৃণমূল-বিজেপির স্লোগান, ধস্তাধস্তি! পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি

২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সিউড়ির জেলাশাসক দপ্তরে রাজ্যের শাসক দল তৃণমূল ও বিরোধীদল বিজেপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তবে এই মনোনয়ন পর্ব কে ঘিরে রীতিমতো উত্তেজনার (TMC BJP Clash) সৃষ্টি হয় শহরে।

মূলত তৃণমূলের জয়বাংলা ও বিজেপির জয় শ্রীরাম স্লোগান থেকে শুরু করে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি উত্তেজনা ছড়ায় শহরে। যদিও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার দুবরাজপুর বিধানসভার বিজেপি প্রার্থী অনুপ সাহার সমর্থক ও কর্মীরা শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে আসছিলেন। ঢাক ঢোল, দলীয় পতাকা ও স্লোগান বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে যখন প্রবল উচ্ছ্বাস উদ্দীপনা তৈরি করেছিল ঠিক সেই সময় তাদের শোভাযাত্রা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের কাছে পৌঁছতেই বিজেপি কর্মী সমর্থকরা জয় শ্রী রাম স্লোগান তুলেন। তখন তৃণমূল পার্টি অফিসের কাছে থাকা তৃণমূল কর্মী সমর্থকরা পাল্টা জয় বাংলা স্লোগান তোলেন। মুহূর্তের মধ্যে দুই পক্ষের স্লোগানে রীতিমতো উত্তপ্ত হয় এলাকা।

পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্বক হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তিও শুরু হয়। এরপরই ঘটনাস্থলে পৌঁছই বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। তাদের হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।