তিন দশক পর সিউড়ির বুকে পা রাখতে চলেছেন দেশের কোনও প্রধানমন্ত্রী (Modi in Suri)। আর সেই প্রধানমন্ত্রী আবার অন্যতম জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাভাবিকভাবেই তার আগমনকে ঘিরে এখন শহরের বাসিন্দাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে।
আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটের প্রচারে পা রাখবেন সিউড়ির চাঁদমারি ময়দানে। বৃহস্পতিবার মূলত তিনটি জনসভা করার কথা রয়েছে তার। হলদিয়ার হেলিপ্যাড ময়দান, আসানসোলের পোলো গ্রাউন্ড এবং সিউড়ির চাঁদমারি মাঠে তার সভা হবে। বিজেপি প্রার্থীদের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়যুক্ত করার লক্ষ্যেই তার ভোট প্রচার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাকে ঘিরে ইতিমধ্যেই সেজে উঠছে সিউড়ির চাঁদমারি মাঠ। যদিও আগে সভা হওয়ার কথা ছিল ইরিগেশন কলোনি ময়দানে। তবে নিরাপত্তার কারণে তার সভা স্থানান্তরিত করা হয় চাঁদমারি ময়দানে।
জানুয়ারি ময়দানে সভার প্রস্তুতি হিসাবে ইতিমধ্যেই মঞ্চ থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় কাজকর্ম সেরে ফেলার কাজ করা হচ্ছে। বুধবার সকাল থেকেই আকাশে চপারের টহলদারি লক্ষ্য করা গিয়েছে।
বিজেপি সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুর দুটোর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিউড়িতে পা রাখবেন এবং তার নির্বাচনী বক্তব্য তুলে ধরবেন সকলের সামনে।
