Birbhum Tragic Accident: স্বাধীনতা দিবসের দিনই মর্মান্তিক দুর্ঘটনা! সিউড়িতে ছাদ থেকে পড়ে বৃদ্ধার করুণ মৃত্যু

সিউড়িতে বাড়ির ছাদ থেকে পড়ে প্রাণ গেল এক বৃদ্ধার। স্বাধীনতা দিবসের দিন ঘটে যাওয়া এমন ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, ঠিক সেই রকমই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। 

আজ শনিবার এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সিউড়ি থানার অন্তর্গত রবীন্দ্রপল্লীতে। যেখানে ছাদ থেকে পড়ে সুভারানী ঘোষ নামে নব্বই বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়। 

আরও পড়ুনঃ Kajal Sheikh: কথা রাখলেন না কাজল শেখ! স্বাধীনতা দিবসে বীরভূম জেলা পরিষদে টিকি পাওয়া গেল না সভাধিপতির

ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছই সিউড়ি থানার আইসি সহ পুলিশ। তারা পুরো বিষয়টি খতিয়ে দেখেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি পুলিশ পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে মৃত্যুর কারণ খুঁজতে।