Kajal Sheikh: কথা রাখলেন না কাজল শেখ! স্বাধীনতা দিবসে বীরভূম জেলা পরিষদে টিকি পাওয়া গেল না সভাধিপতির

কথা দিয়ে কথা রাখলেন না কাজল শেখ। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা শাসন বিধানসভার বিধায়ক ফয়েজুল হক ওরফে কাজল শেখ দিন দুয়েক আগেই হলফ করে জানিয়েছিলেন, স্বাধীনতা দিবসের দিন জেলা পরিষদের অবশ্যই তিনি আসবেন পতাকা উত্তোলনের মুহূর্তে।

শুধু স্বাধীনতা দিবসের দিন জেলা পরিষদের আসা নয়, পাশাপাশি তিনি একগুচ্ছ পরিকল্পনার কোথাও জানিয়ে ছিলেন। কিন্তু কোথায় কী!

আজ শনিবার ৮০ তম স্বাধীনতা দিবসে বীরভূম জেলা পরিষদে দেশের জাতীয় পতাকা উত্তোলনের সময় টিকিটুকু পাওয়া গেল না সভাধিপতি কাজল শেখের। যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। কেননা তিনি কেন জেলা পরিষদে এলেন না তাও জানা যায়নি।

আরও পড়ুন:Birbhum Tulu Case: টুলু মণ্ডল কাণ্ডের জের? মাঝরাতে ভূমি দপ্তরের হেড অ্যাসিস্ট্যান্ট গ্রেপ্তার, এই প্রথম জালে সরকারি কর্মী

এদিন বীরভূম জেলা পরিষদের পতাকা উত্তোলন করেন এডিএম জেলা পরিষদ প্রসেনজিৎ ঘোষ।

দেখার বিষয় কাজল শেখ জেলা পরিষদে কেন আসতে পারলেন না তা নিয়ে আগামী দিনে কোন বিবৃতি দেন কিনা।