Asish Banerjee Tragic Death: প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু! শেষ চিঠিতে বিস্ফোরক স্বীকারোক্তি, ‘রাজনীতিতে আসাটাই ভুল হয়েছিল!’

রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন ডেপুটি স্পিকার, রামপুরহাটের প্রাক্তন বিধায়ক ডঃ আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যু। যে মৃত্যুর কথা কেউ কল্পনাই করতে পারছেন না। আজ রবিবার ভোররাতে তার বাড়ির নিচে যে তৃণমূলের কার্যালয় রয়েছে সেখানেই তার দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, তিনি কেন এমন পথ বেছে নিলেন সেই প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। তবে এসবের মধ্যেই তার চলে যাওয়ার আগের মুহূর্তের একটি নোট উদ্ধার হয়েছে, যেখানে তিনি বড় আক্ষেপের কথা প্রকাশ করেছেন।

যে নোট উদ্ধার হয়েছে সেখানে তিনি উল্লেখ করেছেন, ছাত্র অবস্থা থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, বিভিন্ন সময় বাক বিতন্ডা হয়েছে, কিন্তু কোনদিন দুর্নীতির সঙ্গে জড়িত হননি। টিআরডিএ সম্পর্কে তিনি লিখেছেন, সেখানে জেনারেল মিটিং দ্বারা কোন দায়িত্ব তার ছিল না। তিনি কোন টেন্ডার কমিটিতে ছিলেন না অথবা তার দ্বারা চেক সই করে পাশ হতো না। কোন প্ল্যান পাস অথবা নো অবজেকশন সার্টিফিকেট ও তিনি ইস্যু করতেন না। এই সংক্রান্ত ঘটনায় তাকে Malign করার জন্য সব করা হয়েছে। আর এসব দেখে তার মনে হচ্ছে তার রাজনীতিতে আসাটাই ভুল হয়েছিল।

চিঠিতে তিনি তার বংশের ছেলেদের পরামর্শ দিয়েছেন রাজনীতি না করার। তারা যেন নিজের নিজের কাজের মধ্যেই থাকে। তিনি তার শেষ চিঠিতে তিনি কী কী লিখেছেন সেই বিষয়টি আমরা তুলে ধরলাম আপনাদের সামনে।

আরও পড়ুনঃ Tulu Mondal Case: তল্লাশি চালানোর পর পুলিশের পকেট দেখলেন টুলুর শ্যালকের স্ত্রী? বোলপুরে নজিরবিহীন দৃশ্য

আর বলে রাখা ভালো, শেষে তিনি লিখে গিয়েছেন তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। পুলিশ পুরো বিষয় তদন্ত করে দেখছে।