শুরু করেছিল বিজেপি, এবার কি শেষ করছে তৃণমূল? লোবা অঞ্চলে বিজেপি তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে উঠছে প্রশ্ন

বীরভূমে যে সকল বিধানসভা রয়েছে সেই সকল বিধানসভার মধ্যে একমাত্র দুবরাজপুর বিধানসভা রয়েছে বিজেপির দখলে। আর এই বিধানসভারই লোবার কয়েকজন তৃণমূল কর্মী সমর্থকদের বিজেপিতে যোগদান করতে দেখা গিয়েছিল। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই তাদের প্রত্যাবর্তনও লক্ষ্য করা যায়। আর এবার ওই একই এলাকায় নতুন করে ৫০ টি পরিবারকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে দেখা গেল।

বৃহস্পতিবার লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার জোপলাই গ্রামের ৫০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলো বলেই দাবি করেছেন লোবা অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি পিনাকী চক্রবর্তী। তার কথা অনুযায়ী যারা তৃণমূলে যোগ করেছেন তারা আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তবে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তারা ফের তৃণমূলের প্রত্যাবর্তন করলেন।

আরও পড়ুনঃ ‘আমি বাঙালি, ভারতীয়, বাংলাদেশী নই ‘, বীরভূম জুড়ে পোস্টার ঘিরে শোরগোল, যা বলছে তৃণমূল-বিজেপি

পিনাকি চক্রবর্তীর দাবি মতোই দাবি করতে দেখা গেল যোগদানকারীদের।

তবে যখন রাজ্যের পাশাপাশি বীরভূমের বিভিন্ন জায়গায় বিজেপির পরিবর্তন যাত্রা চলছে ঠিক সেই সময় বিজেপি থেকে কর্মী সমর্থকদের তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপির।