ট্রেনের দাবিতে অনশন আন্দোলন থামল পুলিশি চাপে! হতাশ আন্দোলনকারীরা, জানুন ঠিক কী ঘটল কীর্ণাহারে

সরাসরি কলকাতা যাওয়া ও আসার ট্রেনের দাবিতে দীর্ঘ কয়েক বছর ধরেই আন্দোলন চালাচ্ছে বীরভূমের আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। তবে সেই দাবি এখনো পূরণ হয়নি, এমনকি ১০৯ বছরের বঞ্চনার পরিসমাপ্তি এখনো ঘটেনি। আর এসবের পরিপ্রেক্ষিতেই আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নেয়, তাদের দাবি ১৫ ফেব্রুয়ারির মধ্যে পূরণ না হলে তারা অনশনে বসবেন।

অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী তারা সরাসরি কলকাতা যাওয়া ও আসার ট্রেনের দাবিতে অনশনে বসে। কিন্তু সেই অনশন আন্দোলন আজ বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তারা প্রত্যাহার করে নেন। তাদের দাবি পুলিশি চাপেই তারা অনশন কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন। পুলিশ তাদের চাপ দিয়ে এমন কর্মসূচি থেকে বিরত থাকার জন্য বাধ্য করে।

আরও পড়ুনঃ রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাক বা না থাক, তবে একই রাস্তার দু’প্রান্তে দাঁড়িয়ে ফিতে কাটল তৃণমূল

ঘটনার পরিপ্রেক্ষিতে তারা হতাশ, তবে এর পাশাপাশি তারা ফের নতুন করে কীর্ণাহার স্টেশনের স্টেশনের ম্যানেজারকে নিজেদের দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি জমা দেন।