অনুব্রত মণ্ডলের হাত দিয়ে সিউড়ির ক্লক টাওয়ারের উদ্বোধন! তবুও প্রশ্ন উঠছে সিউড়ির উন্নয়ন নিয়ে

অবশেষে শনিবার বীরভূমের সদর শহর সিউড়িতে ক্লক টাওয়ারের উদ্বোধন হলো। সিউড়ির বাসস্ট্যান্ডে ক্লক টাওয়ারটি তৈরির কাজ বেশ কয়েকদিন ধরে চলছিল। অবশেষে সেই কাজ শেষ হওয়ার পর অনুব্রত মণ্ডলের হাত দিয়ে তার উদ্বোধন করা হয়।

তবে শহর এমন একটি ক্লক টাওয়ার পেলেও বিতর্ক পিছন ছাড়ছে না। মূলত বিজেপির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় সিউড়ির রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য বিষয়ের বেহাল অবস্থাকে তুলে ধরে ক্লক টাওয়ার নিয়ে কটাক্ষ করা হচ্ছে। আর এই কটাক্ষের জবাব দিতে গিয়ে সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানিয়েছেন, ওরা কি মান্ধাতার আমলে রয়েছে?

আরও পড়ুনঃ সিউড়ি বক্রেশ্বর রাজনগর নলা, রেল প্রকল্পের মাঝেই আরও একটি সুখবর! ভীমগড় পলাশস্থলি রেল নিয়ে এলো বড় আপডেট

এছাড়াও কেন বিধানসভা নির্বাচনের আগেই এই ক্লক টাওয়ারের উদ্বোধন করা হলো তা নিয়েও প্রশ্ন উঠছে? আর এর পরিপ্রেক্ষিতে সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি জানিয়েছেন, ক্লক টাওয়ার তৈরির পরিকল্পনা তাদের দীর্ঘদিন ধরেই ছিল। তবে ভালো কাজ হতে তো একটু সময় লাগে।