আজই অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা, বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

যুবসাথী প্রকল্প (Yuba Sathi Scheme) নিয়ে বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তিনি জানালেন, বাংলার যুব সাথী প্রকল্পের ভাতা আজ থেকেই শুরু হবে। আগে বলা হয়েছিল ১ এপ্রিল থেকে। কিন্তু আন্তর্জাতিক নারী দিবসের উপহার হিসেবে এগিয়ে আনা হল। এতে বেকার যুবক-যুবতীরা মাসে ১৫০০ টাকা পাবেন। প্রকল্পটি রাজ্যের যুবশক্তিকে সাহায্য করবে কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত।

আজ থেকেই মিলবে Yuba Sathi প্রকল্পের টাকা

বাংলার যুব সাথী প্রকল্পটি অন্তর্বর্তী বাজেটে ঘোষিত হয়েছে। এতে ২১ থেকে ৪০ বছরের শিক্ষিত বেকাররা সুবিধা পাবেন। ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। অন্য কোনও সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের লাভ না পেলে আবেদন করা যাবে। স্কলারশিপ ছাড়া অন্যান্য ভাতা নেওয়া যাবে না। এই যুবসাথী ভাতা সর্বোচ্চ ৫ বছর দেওয়া হবে, অথবা চাকরি পাওয়া পর্যন্ত। রাজ্য সরকার এজন্য ৫০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। অনুমান করা হচ্ছে, প্রায় ২৭.৮ লক্ষ যুবক-যুবতী এতে লাভবান হবেন।

শুধু তাই নয়, আপনি যদি কোনো শিক্ষা সংক্রান্ত সরকারি সহায়তা বা স্কলারশিপ পান কিংবা লক্ষীর ভান্ডার পান, তাহলেও আবেদন গ্রাহ্য হবে। এই খবরেই আরও খুশি বর্তমানের বেকার যুবক-যুবতীরা। সেই কারণেই ১৫ ফেব্রুয়ারি অর্থাৎ  প্রথম দিনেই ২ লক্ষের বেশি আবেদন পড়েছে। আবেদন গ্রহণ শেষ হলে ১লা এপ্রিল থেকে টাকা দেওয়া শুরু হবে বলে জানানো হয়েছিল।

যোগ্যতা ও আবেদন

যুবসাথী প্রকল্পে আবেদন করতে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে।। বেকার থাকতে হবে। আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিবরণী, ছবি জমা দিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে। যদিও বর্তমানে আবেদনের সময়সীমা পেরিয়ে গিয়েছে। তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই নতুন করে আবেদন নেওয়া হবে।