মহা কেলেঙ্কারি! হুমকি সিউড়ি আদালত উড়িয়ে দেওয়ার হুমকি, আতঙ্কে আদালতে আইনজীবীরা

এর আগেও সিউড়ি আদালত বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি মেল এসেছিল। যে ঘটনার রেস এখনো কাটেনি, আর এরই মধ্যে আবার নতুন করে একটি হুমকি মেল। স্বাভাবিকভাবেই বারবার ঘটে যাওয়া এমন ঘটনায় আতঙ্কে কাটছে আইনজীবীদের দিন বলেই জানিয়েছেন আইনজীবী সুব্রত দে।

এবার যে মেলটি এসেছে সেই মেলে স্পষ্টভাবেই বিষয়টিকে হালকা ভাবে না নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী মলয় মুখোপাধ্যায়। যদিও সোমবার নতুন করে এই মেল আসার পরিপ্রেক্ষিতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আরও পড়ুনঃ আন্তর্জাতিক নারী দিবসের সেরা উপহার! টিফিনের বাজেটে কাটছাঁট করে বৃদ্ধাশ্রমের মায়েদের পেট পুরে খাওয়ালেন স্কুল পড়ুয়ারা

সোমবার নতুন করে মিল আসার পর সিউড়ি থানার আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও বোম্ব স্কোয়াড আদালত চত্বর ঘিরে ফেলে এবং চিরুনি তল্লাশি চালায়। আর এদিনও আগের দিনের মতো কিছুই পাওয়া যায়নি। অন্যদিকে এই ঘটনাকে নিয়ে তীব্র আক্রমণ করেছেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয় সংকর ব্যানার্জি।