টুলু মন্ডলের শ্যালক মিঠু মন্ডলের বাড়িতে তল্লাশি চালানোর পর পুলিশ বেরোনোর আগে অদ্ভুত এক মুহূর্তের সাক্ষী থাকলো বোলপুর। দেখা গেল পুলিশ কর্মীরা একে একে মিঠু শেখের স্ত্রী আমাতু সালমার সামনে নিজেদের পকেট সার্চ করে দেখাচ্ছেন। একে একে সার্চ করে দেখানোর পর সেই সকল পুলিশকর্মীরা বোলপুরের খাস পাড়ার কোটি কোটি টাকার বিলাসবহুল বাড়ি ছেড়ে বেরোচ্ছেন।
এই ঘটনার পর অনেকের মধ্যেই কৌতুহল, তাহলে কি পুলিশ ওই বাড়ি ছেড়ে বেরোনোর সময় আমাতু সালমাই পুলিশকে নিজেদের পকেট সার্চ করার জন্য বলেন? নাকি পুলিশ যে ওই বাড়ি থেকে কোন কিছু নিয়ে পালাচ্ছে না সেটাই দেখানোর জন্য এমন পথ অবলম্বন করেন? আসলে পুলিশ নিজের নিয়ম মেনে কাজ করেছে।
আর পুলিশ যে নিজের নিয়ম মেনে কাজ করেছে তা খোদ স্বীকার করতে দেখা গিয়েছে মিঠু শেখের স্ত্রীকে। তিনি জানান, বাড়িতে কিছু পাওয়া যায়নি। তবে পুলিশ প্রথম থেকেই তাদের সঙ্গে সহযোগিতা করেছে।
