পাকিস্তানের মুদ্রা নিয়ে কী করছিলেন বীরভূমের ঋতব্রত গোষ্ঠীর তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন! বিষয়টি অত্যন্ত রহস্যজনক। শনিবার পুলিশি থানায় তার বোলপুরের ফ্ল্যাট বাড়ি থেকে অন্ততপক্ষে ১৩ লক্ষ টাকার নগদ, ১৫০-র বেশি সম্পত্তির দলিল, ৮০০ গ্রাম সোনার অলংকার উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে বিদেশী মুদ্রা। যে সকল বিদেশী মুদ্রার মধ্যে রয়েছে, পাকিস্তানের মুদ্রা! প্রশ্ন উঠছে এই পাকিস্তানের মুদ্রা নিয়ে কী করছিলেন সাইগাল হোসেন? তাহলে কি পাকিস্তানের সঙ্গে তার কোনও যোগ রয়েছে? বিষয়টি অবশ্যই তদন্ত সাপেক্ষ।
তবে এই ঘটনা নিয়ে বীরভূম জেলা পুলিশ সুপার বিদীত রাজ ভুন্দেশ জানিয়েছেন, এই সকল সম্পত্তি সম্পর্কে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। কিন্তু তার পরিবারের সদস্যরা সদুত্তর দিতে না পারার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে আজ রবিবার যখন সাইগাল হোসেনকে সিউড়ি জেলা আদালতে তোলা হয় তখন সরকারপক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, আরব এবং পাকিস্তানের কারেন্সি পাওয়া গিয়েছে। পুরোটাই তদন্ত সাপেক্ষ।
তবে সাইগাল হোসেনের আইনজীবী শাহরুখ জানান, তার কাছেও তো নেপালের কারেন্সি রয়েছে। তার মানে কি তিনিও দোষী?
