বীরভূমের পাথর সম্রাট টুলু মন্ডল কাণ্ডে এবার অনুব্রত গড়ে জোড়া তল্লাশি পুলিশের। স্বাধীনতা দিবসের দিন এমন জোড়া তল্লাশিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও পুলিশের তরফ থেকে আনুষ্ঠানিক ভাবে তল্লাশীর কারণ কিছু জানানো হয়নি। যদিও এই তল্লাশিকে কেন্দ্র করে বিরাট রহস্য লুকিয়ে রয়েছে বলেই মনে করছেন অনেকে।
বিরাট রহস্য লুকিয়ে থাকার পিছনে সব থেকে বড় কারণ হলেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। সূত্র মারফৎ যা জানা যাচ্ছে তাতে, শনিবার সকালে বোলপুরের বাইপাসে থাকা একটি আবাসনের একাধিক ফ্ল্যাট বাড়িতে হানা দেয় পুলিশ।
যার মধ্যে সাইগাল হোসেনের ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয় বলে খবর। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য এত বড় আকার নিয়েছে। কেননা এই সাইগাল হোসেন আগে গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন। তার ফ্ল্যাটে বিভিন্ন সময় তল্লাশি চালিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
এখানেই শেষ নয় এর পাশাপাশি বোলপুরের খাস পাড়াতে টুলু মন্ডলের শ্যালক মিন্টু শেখের কয়েক কোটি টাকার একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। সুইমিং পুল বিশিষ্ট সেই বাড়িতে থানা দেয় পুলিশ। যদিও বাড়িতে কেউ না থাকার কারণে দীর্ঘক্ষণ পুলিশকে বাইরেই থাকতে হয়। পুলিশ তালা ভেঙে বাড়িতে ঢোকার জন্য ছেনি হাতুড়িসহ গ্যাস কাটার আনা করায়। যদিও পরে বাড়ির লোকজন এসে তালা খুলে দিলে পুলিশ ভিতরে ঢুকে। পুরো ঘটনাই সম্পূর্ণ এলাকা ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
