টুলু মন্ডল কাণ্ডে এবার গ্রেপ্তার সরকারি কর্মী! হ্যাঁ ঠিকই শুনছেন, টুলু মন্ডল কাণ্ডে যোগ থাকার অভিযোগে এবার গ্রেপ্তার করা হলো এক সরকারি কর্মীকে। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। যে কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তার স্ত্রী জানিয়েছেন, টুলু মন্ডলের সঙ্গে যোগ আছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতেই নিয়ে যাওয়া হয়েছে।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে শুক্রবার রাতে হঠাৎ সিউড়ির কল্পতরু পল্লীর প্রবীর কুমার দাস নামে ভূমি দপ্তরের ওই কর্মীর বাড়িতে হানা দেয় পুলিশ। রাত পৌনে দশটা নাগাদ জেলা পুলিশের একটি দল উষসী বাড়িতে হানা দিয়ে অন্ততপক্ষে ছয় ঘন্টার বেশি তল্লাশি চালানো হয়। তারপরই প্রবীর কুমার দাসকে গ্রেফতার করা হয়।
পুলিশ যাকে গ্রেফতার করেছে অর্থাৎ প্রবীর কুমার দাস সিউড়ি সদর মহকুমার ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তরের হেড অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন বলেই জানা যাচ্ছে। যদিও তাকে গ্রেপ্তারের কারণ হিসাবে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানাইনি। তবে ওই সরকারি কর্মীর পরিবারের সদস্যদের দাবি, টুলু মন্ডল যোগের পরিপ্রেক্ষিতেই তল্লাশি ও গ্রেপ্তার।
টুলু মন্ডল কাণ্ডে সম্প্রতি তার ম্যানেজারের কাছ থেকে একটি ডাইরি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন সরকার পক্ষের আইনজীবী। সেই ডাইরিতে সরকারি আধিকারিক ও কর্মীদের নাম রয়েছে বলেও দাবি করা হয়। এখন এই ঘটনার পর প্রশ্ন উঠছে, তাহলে কি সেই ডাইরি কান্ডের জেলেই গ্রেপ্তার হতে হলো প্রবীর কুমার দাসকে!
