তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। পুণ্য করতে এসে এইভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় রীতিমতো শোকস্তব্ধ বীরভূম। আর এই ঘটনার খবর পেয়ে এই তড়িঘড়ি তারাপীঠে ছুটে আসেন রাজ্যের দমকল বিভাগের রাষ্ট্রমন্ত্রী কৌশিক চৌধুরী। তিনি দিনভর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন, যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। আর এরই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী আর্থিক সাহায্যের ঘোষণার কথা জানান।
আর্থিক সাহায্য ঘোষণা হিসাবে মৃতদের জেলা প্রশাসনের তহবিল থেকে চার লক্ষ টাকা, রাজ্য সরকারের তহবিল থেকে 5 লক্ষ টাকা এবং আহতদের দু লক্ষ টাকা করে দেওয়া হবে।
এছাড়াও সরকারি ভাবে মৃতের পরিবারের সদস্যদর পাশে দাঁড়াতে সবরকম ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
